বৃষ্টি ভেজা স্মৃতি
- মেহেদী হাসান সাকিব
বৃষ্টি ভেজা সকাল
বৃষ্টি ভেজা মন।
মনে পড়ে তোমার কথা
তোমায় ভাবি সারাক্ষন।
বৃষ্টি পড়ার শব্দে
মনের মধ্যে
করে হাহাকার
কোথায় আমার
সেই প্রিয়জন?
আলোর আধার।
বিজলী চমকে ওঠে
আমি চমকে যাই।
মনে হয় এই বুঝি
ফিরে পেয়েছি তোমায়।
বৃষ্টির পানির প্রতিটি ফোটায়
তোমার যত
স্মৃতি-কথা ভেসে আসে।
তোমার রাঙা মুখ খানি দেখি আমি তাতে,
তুমি সেজে আছো
নববধুর সাজে।
বৃষ্টির ফোটা যখন
পড়ে মাটিতে
তখন মনে হয়
তোমায় বিনা আমি
তুচ্ছ এই দুনিয়ায়।
বৃষ্টি যখন হলো শেষ
বৃষ্টি ভেজা সেই রেশ
মনে থেকে যায়,
বৃষ্টি তুই চলে যা
মোর স্মৃতির ঠিকানায়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।